বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

মাওনা হাইওয়ে থানার উদ্যোগে ওপেন হাউজ ডে

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ Time View

মোঃ এনামুল হক ষ্টাফ রিপোর্টারঃ-
গাজীপুর রিজিয়ন মাওনা হাইওয়ে’থানার উদ্যোগে পুলিশই জনতা,জনতাই পুলিশ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৬ ফেব্রুয়ারি ) ১১ টায় মাওনা হাইওয়ে থানার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জনাব শেখ মোহাম্মাদ মাহবুব মোরশেদ সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জনাব আহমেদ রাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার হাইওয়ে সাকেল গাজীপুর, হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন,গাজীপুর।তিনি বলেন পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। বিশেষ করে মহাসড়কে নিরাপত্তার দায়িত্বে দিনরাত কাজ করছে। পুলিশ জনগণের শত্রু নয়,বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।

তিনি আরও বলেন,মহাসড়কে কোনো অবস্থায় থ্রি হুইলার,ব্যাটারি চালিত অটো রিক্সা উঠতে দেওয়া হবে না। সর্বনাশা মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।মহাসড়ক ব্যবহার করে কাউকে মাদক বহন করতে দেওয়া হবে না।সড়কে যে কোনো শৃঙ্খলা ফিরানোর ব্যাপারে সাধারণ মানুষ কে তথ্য দেয়ার জন্য আহ্বান জানান।

উক্ত ওপেন হাউজ ডে তে উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা শ্রমিকলীগ ও শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ,শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সোলাইমান হক বলেন ঢাকা মায়মনসিংহ মহাসড়কে কোনো অবৈধ যানবাহন ও ভাসমান ফুটপাতের কোনো অস্তিত্ব থাকবে না,পুলিশ জনগণের বন্ধু সবসময়ই মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যদের কে যেকোনো বিপদে পাওয়া যায়,পুলিশই জনতা,জনতাই পুলিশ।উপস্থিত ছিলেন জনাব মোঃ কফিল উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ,আরো উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি,শিক্ষক,বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ,কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category