শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জায়গায় মার্কেট নির্মান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৪১ Time View

বাপ্পি আহমেদ,জেলা প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনসুর আহমেদের বিরুদ্ধে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ ও দখল বিক্রির অভিযোগ উঠেছে। এ নিয়ে বারিউড়া গ্রামবাসী জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে, বিষয়টির সরেজমিনে তদন্তে গিয়ে সরকারি জায়গায় স্থাপনা থাকার বিষয়টি ধরা পড়েছে তদন্তকারী কর্মকর্তার নজরে।
অভিযোগ সূত্রে জানা যায়, চেয়ারম্যান মনসুর আহমেদ দীর্ঘদিন ধরে তার পুলিশ অফিসার ছেলে ও নিজের প্রভাব খাঁটিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগ,পানি উন্নয়ন বোর্ডের জায়গা বারিউড়া মৌজায় এস.এ.দাগ নম্বর ১৭২ এর বেশ কিছু অংশ জোরপূর্বক দখল করে মার্কেট নির্মাণ করে রেখেছে। আবার অনেকের কাছে দখলকৃত জায়গায় নির্মিত দোকানের পজিশন বিক্রি করেছে। তার এই অবৈধ জায়গা দখলের কারণে ওই মহাসড়কের মধ্যদিয়ে বারিউড়া গ্রামে চলাচলকারী জনসাধারণের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। এমনকি বাস স্টপিজের জায়গা দখল করায় লোকাল বাস ও দূরপাল্লার বাস নির্দিষ্ট স্থানে না থেমে বাজারের মাঝখানে থামতে বাধ্য হচ্ছে। এর ফলে প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছে স্কুলগামী ছাত্র-ছাত্রী ও সাধারন মানুষ। এ অবস্থায় জনস্বার্থে মহাসড়ক এবং এর আশেপাশের জায়গা অবাধ ও দখলমুক্ত করতে মনসুর চেয়ারম্যানের দখলকৃত মার্কেট ও দোকানপাট উচ্ছেদের জন্য গ্রামবাসী প্রশাসনের কাছে দাবী জানান।
ভূক্তভোগী গ্রামবাসীরা জানান, ছোট বেলায় আমরা দেখেছি এখানে একটা ব্রীজ ছিল। ব্রীজের নিচ দিয়ে পণ্যবাহী নৌকা চলাচল করতো। রাস্তার কাজ করতে গিয়ে ব্রীজের নিচের অংশ বন্ধ হয়ে যায়। পরে চেয়ারম্যান এই সরকারি জায়গা দখল করে এখানে মার্কেট নির্মাণ করেন। দখলকৃত মার্কেটের বিভিন্ন দোকানের পজিশন দখল বিক্রি করেছেন তার কাছের আত্মীয়স্বজনের কাছে। চেয়ারম্যান দখলকৃত জায়গা থেকে প্রায় ২ লক্ষাধিক টাকা ভাড়া উত্তোলন করেন।
নোয়াগাঁও ইউনিয়ের চেয়ারম্যান মোঃ মনসুর আহমেদ বলেন, আমি কোন সরকারি জায়গা দখল করি নাই। গ্রামের কিছু লোকজন উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে এসব অভিযোগ করেছে। ছেলে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা সে ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আমার ছেলে এ বিষয়ে কোন জায়গায় কোন ফোন করেনি। তার বিষয়ে যে অভিযোগ আনা হচ্ছে তা মিথ্যা। সে তার কর্মস্থলে চাকরি করছে। এদিকে শনিবার দুপুরে দখলকৃত জায়গা পরিদর্শন করতে যান উপজেলা কৃষি অফিসার মোঃ একরাম হোসেন। এ সময় তিনি সরকারি জায়গায় স্থাপনা থাকার বিষয়টি স্বীকার করে বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলের যে অভিযোগটি উঠেছে আমরা সে বিষয়টি তদন্ত করতে এসেছি। তদন্ত কাজ চলমান রয়েছে। জায়গার পরিমান নির্ধারণ করে প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি)’র সাথে বিষয়টি খতিয়ে তদন্তের প্রতিবেদন দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category