মোঃ অপু খান চৌধুরী ব্রাহ্মণপাড়া (কুমিল্লা):-কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে ডালিয়া আক্তার(২৫)নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার(২০ ডিসেম্বর)দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডালিয়া ওই এলাকার মো.সাগরের স্ত্রী। এ ব্যপারে নিহতের পিতা জসিম উদ্দিন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। থানাপুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ বছর আগে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর নোয়াপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে মো. সাগরের সাথে জেলা সদরের মনিপুর এলাকার জসিম উদ্দিনের মেয়ে মোসা. ডালিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে ডালিয়ার সাথে তার শ্বশুর বাড়ির লোকজনের কলহ লেগেই থাকতো। এই কলহের জেরে ধরে ঘটনার দিন ২০ ডিসেম্বর দুপুরে কীটনাশক ( কেড়ির বড়ি ) খেয়ে আত্মহত্যার চেষ্টা করে গৃহবধূ ডালিয়া। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে নিহতের শ্বশুর বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় থানাপুলিশ। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, আত্মহত্যা করা গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।;মেয়াদোত্তীর্ণ ও মানহীন শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে ব্রাহ্মণপাড়ায় জরিমানা
মোঃ অপু খান চৌধুরী। শিশু খাদ্যের নামে বিষ বিক্রি করছে একশ্রেণির অসাধু ব্যাবসায়ী। অভিভাবকদের অসচেতনতা আর ব্যবসায়ীদের অসাধুতায় ভবিষ্যত প্রজন্মকে ঠেলে দেয়া হচ্ছে হুমকির মুখে। বৃহস্পতিবার দুপুরে সাহেবাবাদ বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট স.ম আজহারুল ইসলাম অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও মানহীন শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় সেনেটারী ইন্সপেক্টর পারভীন সুলতানা সহ পুলিশের একটি দল অভিযানে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ অপরাধ চলমান থাকলে ভবিষ্যতে এ ধরণের প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে। এছাড়া সাহেবাবাদ বাজারে পেয়াজ-আলুসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে বলে নির্বাহী কর্মকর্তা জানান। ব্রাহ্মণপাড়ায় ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার -৩
মোঃ অপু খান চৌধুরী। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ গত ২১ ডিসেম্বর রাতে উপজেলার সদর ইউনিয়নে
অভিযান চালিয়ে ২৮ গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে এবং মাদক বহনে ব্যবহৃত একটি মটর সাইকেল আটক করে থানায় নিয়ে আসে।
থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোহাম্মদ শাহাবুর আলমৎসঙ্গীয় ফোর্সসহ উপজেলার সাহেবাবাদ ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় সাহেবাবাদ ইউনিয়নের (জিরুইন – কংশনগর) গামী সড়কের আয়াত আলী ডাক্তারের বাড়ীর সামনে হইতে সবুজ মিয়া (৩১),মোঃ সোহেল (২০),মোঃ হোসেন (২৫) কে গ্রফতার করে। এসময় পুলিশ তাদের দখল হইতে ২৮ কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি মটর সাইকেল জব্দ করে। গ্রফতার কৃতরা হলো ব্রাহ্মণপাড়া উপজেলা (সদর) গ্রামের রহমত আলীর ছেলে মোঃ সবুজ,একই এলাকার ফরিদ মিয়ার ছেলে মোঃ সোহেল এবং খালেক খন্দকারের ছেলে মোঃ হোসেন। তাদের বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন,আসামিগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কুমিল্লা-৫ আসনে নৌকার কে বিজয়ী করতে
ব্রাহ্মণপাড়ায় এড. হাসেম খান এমপি’র মতবিনিময় সভা
মোঃ অপু খান চৌধুরী। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক কে বিজয়ী করতে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে নৌকার মাঝি এড.আবুল হাসেম খান এমপি’র আয়োজনে মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকালে উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে৷ কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সদস্য এড.আবদুল মুবিন ফেরদৌস এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সদস্য এড.জাহাঙ্গীর আলম ভূইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এড.আবুল হাসেম খান এমপি’র কন্যা ব্যারিস্টার নাজিয়া হাসেম তানজি,বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু ছালেহ সেলিম রেজা সৌরভ,বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ডা.আবু মুছা ভূইয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ এড.রেজাউল করিম,জেলা পরিষদ সদস্য মোঃ মুসিউর রহমান,মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শরীফ খান,বুড়িচং উপজেলা সদর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন,বুড়িচং ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন,বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাসির খান,ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগ নেতা মোস্তাক আহমেদ,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম৷ বক্তারা স্বাধীনতার এবং বাংলাদেশের উন্নয়নের রুপকার বঙ্গবন্ধুর মার্কা নৌকাকে আবার বিজয়ী করতে সবাই আহবান জানানো হয়৷ এসময় কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ মেহেদী হাসান শরীফ, সাহেবাবাদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মো.এরশাদ,ছাত্রলীগ নেতা শৈকত সরকার,সুমন সূত্রধর,শাখাওয়াত হোসেন,ইরফান সহ সমর্থক ও নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন