বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিহত জিশানের পরিবারের পাশে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৮৩ Time View

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কলেজ শিক্ষার্থী জিসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রুপগঞ্জ ওয়ান ফ্যামিলি।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার মাসুমাবাদ এলাকায় গিয়ে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির পক্ষ থেকে জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান ও কোরিয়ান নাগরিক জিনাহ উপস্থিত থেকে জিসানের পরিবারকে নগদ অর্থ প্রদান করে সহায়তা করা হয়।

এ সময় জাপান বাংলাদেশ গ্রুপের ও ওয়ান ফ্যামিলির চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারকে পতন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা জীবনকে বাজি রেখে যে শ্রম দিয়েছিলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর ওই স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে গিয়ে অনেক ছাত্র প্রাণ দিয়েছেন। ওই ছাত্র আন্দোলনে কোরিয়ান নাগরিক জিনাহ গুলশান ক্লাবে ছিলেন।

ওই সময় গুলশান ক্লাবের স্টাফদের দিয়ে বিশুদ্ধ পানিসহ খাবার সামগ্রী বিতরণ করিয়েছিলেন জিনাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের পাশে সকলকে দাঁড়াতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে বলেও মন্তব্য করেন সেলিম প্রধান ।

এ সময় কুরিয়ান নাগরিক জিনাহ বলেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন তাদের পরিবারকে কিছু একটা ব্যবস্থা করার জন্য কোরিয়ার সরকারের কাছে আবেদন জানাবো। আশা করি কিছু একটা ব্যবস্থা হবে।

এ সময় জিসানের বাবা আলমগীর মোল্লা বলেন, আমার ছেলে জিসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিয়মিত আন্দোলনে ছিলেন। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আর ছাত্র আন্দোলনে যাওয়াকে কেন্দ্র করেই গত ৩০ জুলাই রাতে ছাত্রলীগের সন্ত্রাসীরা জিসানকে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category