
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক-সন্ত্রাস নির্মূলে কঠোর ভূমিকায় কাজ করছেন থানার অফিসার ইনচার্জ(ওসি) মজিবুর রহমান ।
বীরগঞ্জ থানায় যোগদানের পর থেকে তার দিকনির্দেশনায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশের বিচক্ষণতার সাথে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান ও সন্ত্রাস নির্মূলে দিন-রাত উক্ত এলাকার হটস্পটখ্যাত এরিয়া গুলোতে পুলিশ সদস্যগণের অভিযান চালাতে মাদক কারবারি এবং সন্ত্রাসীরা পালাতে শুরু করেছে।
এছাড়াও বিশেষ অভিযান চালিয়ে ভূয়া ডিবি পুলিশ ও ডলার প্রতারণা চক্রের দুইজন সদস্যকে আটক ও বীরগঞ্জ পৌরসভায় গ্রামীন ব্যাংকে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত সদস্য গ্রেফতার ও লুন্ঠিত ৩ টি মোটরসাইকেল উদ্ধার করে। এছাড়াও চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রীর অপহরণের দুই মাস পর ফেরত দেওয়ার ঘটনায় অপহরণকারীর ১ সদস্যকে কে গ্রেফতার করে প্রশংসায় ভাসছে ওসি মজিবুর রহমান।
বীরগঞ্জ উপজেলার সুশীল সমাজের অনেকেই বলেন,বীরগঞ্জ থানার চৌকস পুলিশ অফিসারগণ ও পেশাদার পুলিশ সদস্যরা যদি তাদের দক্ষতা ও আন্তরিকতা কাজে লাগিয়ে কাজ করে। তাহলেই আমাদের বীরগঞ্জ উপজেলা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব হবে।
বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার কার্যনির্বাহী সদস্য আবু হুসাইন বিপু জানান, ঐক্যবদ্ধভাবে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তাহলেই বীরগঞ্জ সহ সারা দেশ থেকে মাদক-সন্ত্রাস নির্মূল করতে সহজ হবে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, যোগদান করার পর থেকেই উপজেলা কে মাদক সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকার করেছি। মাদক নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখার জন্য সরকার বদ্ধপরিকর।
এলাকার যুব সমাজকেও সচেতনামূলক পরামর্শ দিয়ে যাচ্ছি। যেন মাদকের ভয়াল থাবা থেকে নিজেদের রক্ষা করে, নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ এবং সমাজের কল্যাণে এগিয়ে আসতে পারে সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।