শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

বিশিষ্ট সংগীত শিল্পী ও নবরূপীর সাবেক সংগীত সম্পাদক আবু সাঈদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩৭৮ Time View

বিশিষ্ট সংগীত শিল্পী ও নবরূপীর সাবেক সংগীত সম্পাদক আবু সাঈদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

দিনাজপুর জেলা প্রতিনিধি:-দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্পী গড়ার কারখানা নবরূপী’র পক্ষ থেকে নবরূপীর সাবেক সংগীত সম্পাদক, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী প্রয়াত আবু সাঈদ এর পরিবারকে আর্থিক অনুদান ও আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

৮ এপ্রিল সোমবার বাহাদুর বাজারস্থ নবরূপী কার্যালয়ের হলরুমে অনুদান প্রদান অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে বিশিষ্ট কন্ঠশিল্পী, সুরকার,বেতার ও টেলিভিশনের নিয়মিত কন্ঠশিল্পী ও নবরূপীর সাবেক সদস্য হাসান আলী শাহ্’র মৃত্যুতে সদস্যরা শোক প্রস্তাব পাঠ করে এবং এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। নবরূপীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে নবরূপীর সাধারণ সম্পাদক সিফাত-ই-জাহান শিউ বলেন,আবু সাঈদের মতো একজন গুনি শিল্পীকে আমরা হারিয়েছি। এই আর্থিক অনুদান হয়তো তার পরিবারের সদস্যদের কাছে কিছুই হবে না তারপরেও আমরা তার পরিবারের পাশে সবসময় থাকবো। সহ-সভাপতি মোঃ নাজমুল হক বলেন, নবরূপী আজ মরহুম আবু সাঈদের পরিবারের হাতে ১ লক্ষ টাকা তুলে দিয়ে প্রমাণ করেছে নবরূপী শিল্পীদের আপদে বিপদে একজন বন্ধু হিসেবে ছিলো, আছে এবং থাকবে। আরোও বক্তব্য রাখেন সহ-সভাপতি সুনীল চক্রবর্তী, আজীবন সদস্য এনায়েত-ই-মওলা জিন্নাহ, সদস্য রাজিউদ্দীন চৌধুরী ডাব্লিউ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ, অর্থ সম্পাদক এ্যাডঃ নুরুল ইসলাম, সংগীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদ, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আকবর আলী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবরূপীর নাট্য সম্পাদক শামীম রাজা। নবরূপী কর্তৃক প্রদানকৃত ১লক্ষ টাকা চেক নবরূপীর সভাপতি আব্দুস সামাদসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ মরহুম আবু সাঈদের সহধর্মীনি ও তার কন্যার হাতে তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category