বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

বিপিএল ও শ্রীলঙ্কা ক্রিকেট টিমের সফর উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩১ Time View

আপোষ জয়ধর চট্টগ্রাম থেকেঃ

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট টিমের সফর ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল-টি-২০) লিগ -২০২৪ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা ১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেলে নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সম্মেলন কক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার),পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে সভায় চট্রগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল- টি২০)খেলা উপলক্ষ্যে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়।

সভায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের আসন্ন চট্টগ্রাম সফর ও বিপিএল ম্যাচে উভয় টিমের খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে দৃঢ় আহ্বান জানিয়েছেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) আ স ম Gv মাহতাব উদ্দিন,(পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা,উপ-পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), বিসিবির পরিচালক, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী কর্মকর্তা বৃন্দ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category