মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

বিচার চাইতে গেলে প্রতিপক্ষের কিল-ঘুষিতে গৃহবধু নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ Time View

সাগর আহমেদ জজ,পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধিঃ-
নেত্রকোনার পূর্বধলায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের কিল, ঘুষি,লাথির আঘাতে সালেমা আক্তার (৩৫) নামে এক গৃহবধু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।নিহত সালেমা আক্তার উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা গ্রামের আব্দুল বারেকের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

নিহতের ভাসুর মো:সাদেক মিয়া বলেন,গত সোমবার সালেমার ছেলের অন্যান্য শিশুদের ঝগড়া হয়। এসময় হেলাল মিয়ার শাহীন তাকে মারধের করে।

ওইদিন সন্ধ্যায় ছেলেকে নিয়ে সালেমা মারধরের বিচার চাইতে যান একই গ্রামের হেলালের বাড়ীতে।এসময় হেলালের মিয়ার স্ত্রীসহ তার পরিবারের লোকজন তাকে কিল,ঘুষি ও লাথি মারে। এতে মারাত্মক আহত হন তিনি।

পরে পূর্বধলা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (১১ জানুয়ারী) ময়মনসিংহ রেফার্ড করেন চিকিৎসক। যাওয়ার পথে অবস্থার অবনতি হলে নিজ বাড়ীতে রাতেই মারা যান তিনি।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন,এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category