বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

বালিয়াকান্দিতে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় আশালতা হাসপাতালে

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪০ Time View
Oplus_131072

বালিয়াকান্দিতে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় আশালতা হাসপাতালে

মোঃ আজমল হোসেন,বালিয়াকান্দি,রাজবাড়ী প্রতিনিধি:-রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুরান ঘুরঘুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নারীসহ একই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে গত ০১ এপ্রিল সকালে প্রতিপক্ষ দীপক মন্ডল,হৃদয় মন্ডল,জয় মন্ডল,দিমাংশু মন্ডল,পূর্ণ চন্দ্র মন্ডল ও অন্তর মন্ডল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।উক্ত হামলায় গৃহবধূ আশালতা মন্ডলের হাত-পা ভেঙে দেয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গৃহবধূ এ তথ্য জানিয়েছে।পরে তার পুত্র শুকলাল বিশ্বাস বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগী শুকলাল বিশ্বাস জানায়,তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হয়েছে।

এই বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার বলেন,ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category