সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

বন্ধক রাখা মোবাইল ছাড়ানো নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ Time View

বন্ধক রাখা মোবাইল ছাড়ানো নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে ইজিবাইক চালকের মৃত্যু

মাহামুদুল হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি:-
মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রামে বন্ধক রাখা মোবাইল ফোন ছাড়ানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত ইজিবাইক চালক সোহান (২১)মারা গেছেন।সোহান রাজৈর উপজেলার বৌলগ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে ও অটোবাইক চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৪ নভেম্বর সন্ধ্যার দিকে সোহান ও তার সহযোগী আলিম সঙ্গে স্থানীয়দের বিরোধ সৃষ্টি হয়।বিরোধের একপর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে সোহান ও আলিম গুরুতর আহত হন।ঘটনার পর তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয় বাসিন্দারা এই দৌরাত্ম্য রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

দীর্ঘ চিকিৎসাধীন অবস্থায় শনিবার(৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোহান মারা যান।তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।এ ঘটনায় রাজৈর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম জানান,ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বাকি জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category