বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনু্ষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২২৪ Time View

ইব্রাহিম আলম সবুজ কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পর্যায়ে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭(বালক) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় রাজারহাট ইউনিয়ন পরিষদ ০৪ গোলে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

মঙ্গলবার ৯ জুলাই সন্ধ্যায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খাদিজা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সুবর্ণা। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা স্বাস্হ্য ও প.প.কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান,উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা, রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এনামুল হক, বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তাইজুল ইসলাম, চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। ফাইনাল খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রিয়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক ও রাজারহাট মডল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

উল্লেখ্যঃ বৃষ্টি উপেক্ষা করে ফাইনাল খেলাটি উপভোগ করতে দুপুর থেকে বিভিন্ন বয়সের মানুষজন রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয মাঠের চারপাশ ও ভবনগুলোর ছাদ পরিপূর্ণ হয়ে উঠে। খেলায় কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category