বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

ফের ভেসে এসেছে ১০ ফুট লম্বা মৃত্যু ডলফিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৬১ Time View

মোঃ মেহেদী হাসান সোহাগ :: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ফের দেখা মিলল একটি ১০ ফুট লম্বা বোটলনোজ প্রজাতির মৃত্যু ডলফিন ভেসে এসেছে। । শুক্রবার(১৪জুন) সকালে জোয়ারে পানিতে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্নে পূর্ব পাশে ডলফিনটি দেখতে পায় ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। এর মধ্যে ডেউয়ের সাথে তীরে আসতে দেখি ডলফিনটিকে।দুই থেকে তিন দিন আগে মারা যেতে পারে।এর শরীরে আঘাতে চিহ্ন দেখা যাচ্ছে। পরে আমি বনবিভাগ ও ইকো-ফিসকে খবর দেই।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সাথে সাথে বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছে। এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা উর্ধতন কতৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই মৃত্যুর সঠিক কারনগুলো বের করা হয়।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করছি যাতে দুর্গন্ধ না ছড়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category