বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

ফারাজ করিমের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View

স ম জিয়াউর রহমান:: রাউজানে স্থানীয় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ও তার জ্যেষ্ঠ পুত্র ফারাজ করিম চৌধুরীসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ১০৩ নম্বর দলইনগর-নোয়াজিশপুর শাখা (এবাদতখানা) ভাঙচুরের ঘটনায় এই মামলাটি করেন এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমান। তিনি বলেন ‘মো. আলাউদ্দিন নামের একজন এজাহার দিলে থানার ওসি জাহিদ হোসেন মামলাটি রেকর্ড করেন। মামলা রেকর্ডের পর তদন্ত শুরু হয়েছে।’ বিভিন্ন সূত্রে জানা যায়, মামলার আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী, সাবেক পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাশি, জাকির হোসেন জুনু, ফখরুল আবেদীন সোহেল, সাইদুল ইসলাম মনছুর ওরফে বালু মনছুর, মো. আজম, মো. কুতুব উদ্দিন, এসনাদুল করিম সায়েম, মো. সিরাজ, মো. নেজাম, উত্তম চৌধুরী, শিহাবুল আলম সাহাবু, জাগির, খোরশেদ, কামরুল ইসলমা বাকের, আবু সালেক, আবুল হায়াত ওরফে মিজান, সালাউদ্দিন, মো : বখতেয়ার, মো. জাগির, মো : হাবিব, সেহেল ওরফে ট্যারা সোহেল, শাবলু, শামসুল আলম, মো. বখতিয়ার, মো. ওয়াহেদুল আলম পলাশ, আহসান হাবীব হাসান, আবদুল্লাহ আল মাসুদ, কাজী মো. ইকবাল, বশির উদ্দিন খান, নজরুল ইসলাম চৌধুরী, মো. আরিফ, আনোয়ার হোসেন, আকতার হোসেন, ফরহাদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, জসিম উদ্দিন, কাজী ওহাব, শাহাজান ইকবাল, মো. হাসান। এতে আরো ২০-২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালের ৩০ এপ্রিল বিকেল ৪টায় দেশীয় পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র, হকিস্টিক, চায়নিজ, কুড়াল ইত্যাদি নিয়ে মুনিরীয়া যুব তবলীগ কমিটির অনুসারীদের ওপর হামলা চালিয়ে জখম করা হয়।

এ সময় মাহফিলের জন্য রাখা তিন লাখ ৩০ হাজার টাকা ও এতিম শিক্ষার্থীদের জন্য উত্তোলিত দানবক্স থেকে দুই লাখ ৫০ হাজার টাকা লুট করে। এতিমখানার তিনটি এসি, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার, তিনটি আলমারি, আইপিএস, সাউন্ড সিস্টেমসহ প্রায় আট লাখ টাকার বিভিন্ন সরঞ্জাম লুট করে ট্রাকে করে নিয়ে যায়।

এ ছাড়াও পাঁচ লাখ ৫০ হাজার টাকা দামের লোহা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নিয়ে যাওয়া হয়। এ ছাড়া ইবাদতখানার কাচসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি, এতিমখানা ভবন ভেঙে প্রায় এক কোটি ৫০ লাখ টাকা ক্ষতিসাধন করে ভবনের বিভিন্ন নির্মাণসামগ্রী নিয়ে যায়।

একই সঙ্গে এক লাখ ২০ হাজার টাকা দামের একটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category