বুধবার, ১৩ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন আজ, ১৩ পদে ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৯৯ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি। :: প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন আজ শনিবার। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। পরে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে। ১৩ পদের বিপরীতে মোট ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শাহরিয়ার বাবু।

তিনি আরও জানান, এরই মধ্যে ভোটের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, দফতর সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্যের ৬ পদের বিপরীতে ৮ জন প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। সভাপতি পদে বর্তমান সভাপতি জাহিদ হাসান টুকুন ও ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। সহসভাপতির দুটি পদের বিপরীতে ৪ জন। তারা হলেন ওহাবুজ্জামান ঝন্টু, শেখ আব্দুল্লাহ হুসাইন, শেখ দিনু আহমেদ ও সৈয়দ শাহাবুদ্দিন আলম। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর। যুগ্ম সম্পাদকের ২টি পদে ২ জন হলেন এএইচএম জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ। আর কেনো প্রার্থী না থাকায় তারা দুজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান রিপন ও জাহিদ আহমেদ লিটন। দফতর সম্পাদক পদে আবদুল কাদের ও তহীদ মনি । ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরুজ্জামান মুনির ও দেওয়ান মোর্শেদ আলম। এছাড়া ৬টি নির্বাহী সদস্য পদে ৮ জন হলেন শহিদ জয়, শিকদার খালিদ, সাইফুর রহমান সাইফ, মোকাদ্দেছুর রহমান রকি, এহসান-উদ-দৌলা মিথুন, আব্দুল ওয়াহাব মুকুল, সফিক সায়ীদ ও হাবিবুর রহমান মিলন। উল্লেখ্য, এ নির্বাচনে ২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

তারা হলেন, সাধারণ সম্পাদক পদে এইচ আর তুহিন ও নির্বাহী সদস্য পদে নুর ইসলাম। নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব এলাকায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category