বুধবার, ১৩ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

পূর্বধলায় শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতার কারণে সেই শিক্ষককে শোকজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭১ Time View

পূর্বধলায় শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতার কারণে সেই শিক্ষককে শোকজ

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ-সরকারি চাকরির বিধি লঙ্ঘনের অভিযোগে পূর্বধলা উপজেলার এক সহকারী শিক্ষকের কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নেত্রকোনা জেলা শিক্ষা অফিস।

নেত্রকোনা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলার ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়-এর সহকারী শিক্ষক(আইসিটি)মো.জায়েজুল ইসলাম সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার পাশাপাশি স্থানীয় প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন—এমন অভিযোগের প্রেক্ষিতে এ নোটিশ দেওয়া হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে জারি করা চিঠিতে বলা হয়,সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো বেসরকারি প্রতিষ্ঠান,সংগঠন বা পেশাগত কর্মকাণ্ডে যুক্ত থাকা বিধিসম্মত নয়।একই সঙ্গে একাধিক আর্থিকভাবে লাভজনক পদে নিয়োজিত থাকাও নিয়মবহির্ভূত।

অভিযোগে উল্লেখ করা হয়,সংশ্লিষ্ট শিক্ষক একটি দৈনিক পত্রিকায় পূর্বধলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন।এ বিষয়ে তিনি প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করেছেন কি না—তা জানতে চেয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে।

চিঠিতে প্রধান শিক্ষকের মাধ্যমে আগামী ১০ (দশ)কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এ বিষয়ে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালিব বলেন,বিষয়টি নিয়ে আলোচনা চলছে।আগামী কয়েক দিনের মধ্যে শিক্ষক জায়েজুল ইসলাম আমার মাধ্যমে শোকজের জবাব দেবেন।তবে শিক্ষা প্রশাসন জানিয়েছে,প্রাপ্ত ব্যাখ্যা ও তদন্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category