বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করায় ১জনের জেল

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৮৭ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করায় মোঃ মোস্তফা রহমান নামে এক হাট ইজারাদারের সহযোগীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ ৮ ই জুন শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রানীশংকৈল উপজেলা সহকারী ভুমি কমিশনার আর্নিকা আক্তার।
সরজমিনে গিয়ে জানা যায় গত ১ জুন শনিবার কাতিহার পশুর হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং ছাগল ৯০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও তা অপেক্ষা করে হাট ইজারাদার গরু প্রতি ৫০০ টাকা ছাগল ১৮০ টাকা করে টোল আদায় করছিলেন এই খবর পেয়ে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ইজারাদারকে ১ লক্ষ টাকা জরিমানা করেছিলেন।

কিন্তু আইনকে তোয়াক্কা না করে আবারও হাটের ইজারাদার আজ পূর্বের মতো অতিরিক্ত টোল আদায় করছিলেন।

এই খবর পেয়ে কাতিহার হাটে গিয়ে উপজেলা সহকারী ভুমি কমিশনার আর্নিকা আক্তার অতিরিক্ত টোল আদায় করায় ২০০৯ আইনের ৩৮ ধারা লঙ্ঘনের দায়ে ইজারাদারের এক সহযোগীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং আমাদের প্রতিবেদককে বলেন এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category