বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

পত্নীতলায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ০৭ সদস্যকে আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৭৬ Time View

পত্নীতলায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ০৭ সদস্যকে আটক

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:-নওগাঁর পত্নীতলার বটতলী বাজার এলাকায় পর্ণগ্রাফি সংরক্ষণ,সরবরাহ ও বিক্রয় অভিযোগে সাত ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৬ টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো,উপজেলার বদলপুর গ্রামের বিরেন চন্দ্র মন্ডলের ছেলে শ্রী কৃষ্ণ বাবু (২৮),একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে ছেলে মো. মোকছেদুল মমিন (২৫), বন্দীনাথের ছেলে মনষা (২৮), মধইল গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে মো. করিম (২৩), গুটিন গ্রামের আব্দুল গাফফারের ছেলে মো. আল আমিন (২১), একই গ্রামের জয়রাম উরাওয়ের ছেলে অনুকুল (২৮), মানাষী গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (২২)।

র‍্যাব জানান,তারা বটতলী বাজার এলাকায় তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে অশ্লীল সিনেমা ও ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে সরবরাহ করত। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করে তদন্তে এর সত্যতা পাওয়ায় তাদের নিজ দোকানে অভিযান চালিয়ে পর্নো ব্যবসায়ীদেরকে আটক করা হয়।

পত্নীতলা থানায় অফিসার ইনচার্জ মো.মোজাফফর হোসেন বলেন, আটককৃতদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category