বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

পঞ্চগড়ের বোদায় মোবাইল ফোন উদ্ধার করে সুনাম কুড়াচ্ছে BCPRTA এর টেকনিশিয়ানরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৮৬ Time View

পঞ্চগড়ের বোদায় মোবাইল ফোন উদ্ধার করে সুনাম কুড়াচ্ছে BCPRTA এর টেকনিশিয়ানরা

মোঃ শাহজাহান কবির প্রধান,পঞ্চগড় জেলা প্রতিনিধি:-
পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন(BCPRTA) এর সদস্যরা আজ ১১ই মে-২০২৪ ইং শনিবার একটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছেন।

জানা গেছে,হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি গতকাল বোদা উপজেলার সমশের নগর গোরোস্থানে একজনের জনাজার নামাজের পর কুড়িয়ে পায় মোঃআকাশ ইসলাম নামে এক ব্যক্তি এবং আজ সকল ১১ ঘটিকায় উক্ত মোবাইল ফোনটি মোঃ মিল নামে এক যুবক বোদা বাজার সোনালী টেলিকমে লক খুলতে আসেন এবং মোবাইল ফোনটির বিষয়ে সঠিক তথ্য দিতে না পারায় সন্দেহ হওয়ার কারনে বোদা থানার সেকেন্ডে অফিসার আবু বক্কর সিদ্দিক কে অবগত করলে মোবাইল ফোনটি জব্দ করতে বলেন।এ ব্যাপারে মিল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে সে কখনো তার নিজের এবং কখনে তার বড় ভাইয়ে বলে জানায়।পরবর্তীতে তার ভাই আকাশকে মুঠোফোনে জিজ্ঞাসাবাদ করিলে সঠিক তথ্য জানায়।পরবর্তীতে মোবাইল ফোন টি বোদা থানা অফিসার ইনচার্জ মোহদোয়ের নির্দেশনায় বোদা থানার ডিউটি অফিসার এস আই বদিউজ্জামানের কাছে হস্তান্তর করেন যাহার জি ডি নং- ৫১২(১১/০৫/২৪ ইং) এবং গত ২৫ এপ্রিল-২০২৪ বোদা থানার অফিসার ইনচার্জ মোহদোয়ের কাছে দুইটি দামি এন্ড্রুয়েড মোবাইল মুল মালিকের কাছে হস্তান্তর করার জন্য প্রেরণ করেন এই সংগঠন এর টেকনিশিয়ানরা। এছাড়া বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন বোদা উপজেলা ও পঞ্চগড় জেলা কমিটি এযাবত প্রায় শতাধিক স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে ব্যাপক সুনাম কুড়িয়েছে।ফোনটি জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামান,পঞ্চগড় জেলা কমিটি সভাপতি ওমর ফারুক,দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন,সহ দপ্তর আশিক ইসলাম,বোদা উপজেলা কমিটির সভাপতি বেলাল হোসেন,সাধারণ সম্পাদক সোহাগ ইসলাম,বাহারুল সহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category