বুধবার, ১৩ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

পঞ্চগড়ের বোদায় কৃষি মেলার উদ্বোধন করেন সাবেক রেলপথ মন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৯০ Time View

মোঃ শাহজাহান কবির প্রধান :: পঞ্চগড়ের বোদায় কৃষি মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা দেবীগঞ্জের মাটি ও মানুষের নেতা সাবেক রেলপথ মন্ত্রী পঞ্চগড় দুই আসনের মাননীয় সংসদ সদস্য পঞ্চগড় জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম সুজন। উক্ত কৃষি মেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র অ্যাডভোকেট মোঃ ওয়াহিদুজ্জামান সুজা,বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি, বোদা পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আজাহার আলি পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু মোঃ ইমতিয়াজ হোসেন মির্জা সহ বোদা উপজেলা ছাত্রলীগ বোদা উপজেলা যুবলীগ বোদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ বোদা উপজেলা মহিলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষ মেলায় প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই, গাছ লাগান পরিবেশ বাঁচান। গাছ আমাদের অনেক উপকার করে তাই আপনারা সকলে বাড়ির আশেপাশে ফলের গাছ ঔষধি গাছ ও ফুলের গাছ লাগাবেন। উক্ত বৃক্ষ মেলা অনুষ্ঠানটি পরিচালনা করেন বোদা উপজেলার কৃষি অফিসার মোঃ রাশেদুন নবী, বৃক্ষ মেলা অনুষ্ঠানে বোদা উপজেলার কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category