বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৮২ Time View

বিশেষ প্রতিনিধি বাবলু বড়ুয়া :: টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে রোহিঙ্গা দূবৃর্ত্ত দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরধরে স্থানীয় ৩জন নারীর উপর হামলা ও ৪টি বসত-বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিকার চেয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ১২ এপ্রলি রাতে টেকনাফ মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়,গত ১১এপ্রিল রাত ১০টারদিকে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় আধিপত্য বিস্তার ও অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে অস্ত্রধারী দুধর্ষ সন্ত্রাসী আজিয়া গ্রুপের প্রধান হাজী আব্দুস সালামের পুত্র আজিজুর রহমানের নেতৃত্বে একটি গ্রুপ এবং তাদের প্রতিপক্ষ অপর একটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পার্শ্ববর্তী গ্রামের লোকজন জড়িত থাকার অভিযোগে দক্ষিণ লেদার স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদসহ ৪টি বসত-ঘরে হামলা চালিয়ে ভাংচুরের পর তার স্ত্রী নুর নাহারকে বন্দুকের বাট দিয়ে আঘাতসহ ৩জন নারীকে মারধর করে টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে রোহিঙ্গা ক্যাম্পের হাজী আব্দুস সালামের পুত্র আজিজুর রহমান ওরফে আজিয়া, মুজিবুর রহমান, মোঃ সালামের পুত্র মোবারক, মোঃ জাহাঙ্গীর ও মোঃ ছিদ্দিকসহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে। এমন কি তারা যাওয়ার সময় এবিষয়ে কোন ধরনের মুখ খুললে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।
উল্লেখ্য,সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গেই রোহিঙ্গা শিবির ও পার্শ্ববর্তী এলাকায় সংঘবদ্ধ রোহিঙ্গা দূবৃর্ত্তরা অপহরণ, গুম, লুটপাট ও খুনরে ঘটনা ঘটে চলছে। এতে স্থানীয় সাধারণ মানুষ রোহিঙ্গা অপরাধীদের ভয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে।

আইন-শৃংখলা বাহিনীর কাছে নিরাপত্তার চেয়ে গত ১২এপ্রিল রাতে নুর নাহার বাদী হয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের হাজ্বী আব্দুস সালামের পুত্র আজিজুর রহমান প্রকাশ আজিয়া, মুজিবুর রহমান, মোঃ সালামের পুত্র মোবারক, মোঃ জাহাঙ্গীর ও মোঃ ছিদ্দিকসহ নামীয় ৫জন অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য নুরুল হুদা বলেন,রোহিঙ্গা সন্ত্রাসীদের কারণে ৮নং ওয়ার্ডবাসী অনেক ঝুঁকিতে রয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে আইন-শৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। ##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category