মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

নড়াইলে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১১০ Time View

নড়াইলে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ৪

নড়াইল জেলা প্রতিনিধি:-নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চারজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত ফিতস মুন্সী (৪২), মোঃ জাকারিয়া শেখ (৩০) ও জুনায়েদ মোল্লা (৪২) নামের তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী ক্যাম্পের পুলিশ। গ্রেফতারকৃত ফিতস মুন্সী (৪২) নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী গ্রামের ইউনুস মুন্সীর ছেলে, মোঃ জাকারিয়া শেখ (৩০) নড়াইল জেলার কালিয়া থানাধীন শীতলবাটি গ্রামের লাল মিয়া শেখ এর ছেলে এবং জুনায়েদ মোল্লা (৪২) একই গ্রামের কবির মোল্লার ছেলে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (৬ এপ্রিল) রাতে নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের ফিতস মুন্সীর বসতঘরের উত্তর পাশের রুম হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ফিতস মুন্সী (৪২), মোঃ জাকারিয়া শেখ (৩০) ও জুনায়েদ মোল্লা (৪২) দেরকে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য একশত পচাঁনব্বই পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম উদ্দিন বলেন, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অপরদিকে নড়াগাতি থানার অভিযানে চার মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নড়াগাতি থানার সিআর মামলায় চারমাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি জবেদা বেগম (৩৫)কে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি জবেদা বেগম (৩৫) নড়াইল জেলার নড়গাতি থানার নড়াগাতি গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) তারেক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category