শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

নড়াইলে নির্বাচন উপলক্ষ্যে লাহুড়িয়া তদন্ত কেন্দ্র ও নলদী পুলিশ ক্যাম্প পরিদর্শন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ Time View

উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি নড়াইল থেকে:- নড়াইলে নির্বাচন উপলক্ষ্যে পুলিশ সুপার লোহাগড়া থানা, লাহুড়িয়া তদন্ত কেন্দ্র ও নলদী পুলিশ ক্যাম্প পরিদর্শন। শনিবার (২৩ ডিসেম্বর) নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান লোহাগড়া থানা,লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র এবং নলদী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়, লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সেলিম উদ্দিন এবং নলদী পুলিশ ক্যাম্পের আইসি এসআই শেখ মোঃ মোরসালিন পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশ সুপার সালামি গ্রহণ করেন। অতঃপর তিনি অফিসার ও ফোর্সদের সাথে আইনশৃঙ্খলা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান থানা,তদন্ত কেন্দ্র এবং ক্যাম্পে আগত ভুক্তভোগীদের সাথে সুন্দর ব্যবহার করতে বলেন,তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সততা,নিষ্ঠা, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে কঠোরভাবে নির্দেশ প্রদান করেন। পক্ষপাতিত্ব করা এবং অনৈতিক সুবিধা গ্রহণ করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সুপার সকল পুলিশ সদস্যদের সতর্ক করে দেন। এ সময় তারেক আল মেহেদী,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মিজানুর রহমান,পুলিশ পরিদর্শক (অপারেশনস),লোহাগড়া থানাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category