রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

নড়াইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন এসপি মেহেদী হাসান

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

উজ্জ্বল রায়, নড়াইল থেকে :: নড়াইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন এসপি মেহেদী হাসান। রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যয়ে ভোটকেন্দ্রে ভোটারদের অবাধ গমন ও সকল ধরনের নাশকতা রুখতে নড়াইল জেলা পুলিশের পথপ্রদর্শক পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের নির্দেশনায় জেলা পুলিশ কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে। (৬ জানুয়ারি) দিবাগত রাতে বিভিন্ন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ভোটকেন্দ্র পরিদর্শন করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।
এ সময় পুলিশ সুপার বিভিন্ন কেন্দ্রে ডিউটিরত পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্য, মোবাইল পার্টি ও স্ট্রাইকিং পার্টির সাথে কথা বলেন। সকলকে সজাগ থেকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে ডিউটি করার জন্য নির্দেশ প্রদান করেন। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। এ সময় বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী; জনাব মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, নড়াইল সদর থানা; মোঃ সাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category