
নরসিংদী জেলা পরিষদ সদস্যের বাড়িতে আগুন
নরসিংদী প্রতিনিধি:- নরসিংদী জেলা পরিষদের সদস্য আমানউল্লাহ ভূঁইয়া আমান এর বাড়িতে ৭ ইং মে, মঙ্গলবার,গভীর,রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা,বুধবার সকালে ঘটনাস্থলে দেখতে যান শিবপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক,উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী,আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল। এসময় উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো: ফরিদ উদ্দিন, জেলা পরিষদের সদস্য আমান ভূঁইয়া,মনির মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এ ছাড়া শিবপুর উপজেলা আওয়ামীলীগ এর সহ সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী
আসাদুজ্জামান আসাদ,যশোর ইউপি চেয়ারম্যান,রাসেল আহম্মেদ,কৃষকলীগ এর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।
নেত্রী বৃন্দ ঘটনার তীব্র নিন্দা ও আসামি দের দ্রুত গ্রেফ প্তার করার দাবী জানান।