
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত
নরসিংদী প্রতিনিধি:- নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় ১১ইং মে শনিবার,একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অড সিগনেচার ব্যান্ডে’র সদস্য আহাসান তানভীর পিয়ালসহ দুইজনের মৃত্যু হয়েছে জানা যায়।
এ সময় ব্যান্ডের আরো তিনজন গুরুতর আহত রয়েছেন। শনিবার (১১ মে) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সংলগ্নে এ দুর্ঘটনাটি ঘটেছে। সিলেটের এমসি কলেজের একটি গানের অনুষ্ঠানে যাওয়ার পথে তারা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকার আশরাফ আলীর ছেলে মাইক্রোবাস চালক আব্দুস সালাম (৪৩) এবং ‘অড সিগনেচার’ ব্যান্ডের গিটারিস্ট আহাসান তানভীর পিয়াল (২৬)। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে,ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি সিলেটের দিকে রাবার পথে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান।
অন্যদিকে সিলেট থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার অভিমুখী যাচ্ছিল। আজ ভোর পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক নরসিংদীর পাঁচদোনা এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছানোর পর গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে করে নিহত হন মাইক্রোবাসের চালক আবদুস সালাম ও তার পাশের আসনে বসা আহাসান তানভীর পিয়াল। স্থানীয় লোকজন মাইক্রোবাসের ভেতর থাকা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটি কেটে ভিতরে থাকা দুজনের মরদেহ উদ্ধার করেন। মাইক্রোবাস কে চাপা দিয়ে দ্রুত বাসটি পালিয়ে যায়।
ইটাখোলা হাইওয়ে থানার ওসি ইলিয়াছ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক ভাবে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করেন।