সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

নবীগঞ্জে রাতের বেলা বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১২৪ Time View

নবীগঞ্জে রাতের বেলা বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মোছাঃ নিছপা আক্তার,হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে বনগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় মামলার সাক্ষীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে। জানা যায়, ওই গ্রামের মতলিব মিয়া সে তার চাচাতো ভাইয়ের দায়ের করা একটি মামলায় প্রতিপক্ষের ঘটনায় সাক্ষী হন। এতে ক্ষিপ্ত হয়ে একই গ্রামের আকলিস মিয়া,সফিউল,মখলিছ মিয়া রাতের বেলা ঘরে ঢুকে হাড়িপাতিল ভাংচুর,নগদ টাকা নিয়ে যায় এবং টিন সেট ঘর ছিদ্র করে দেয়। এদিকে ঘটনার পর থেকে আরও বেপরোয়া হয়ে ওঠে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়ার কথা দাবি করে ভোক্তভুগীরা জানান,
প্রতিপক্ষের লোকজন অত্যাচারী ও সন্ত্রাসী প্রকৃতির , তাই তাদের বিরুদ্ধে মুখ খুলে কেউ প্রতিবাদ জানাতে পারছেন না। ইতিপূর্বে আমার চাচাতো ভাই আমদর আলীর জায়গা হইতে জোরপূর্বক বাঁশ, গাছ কাটিয়া ক্ষতিসাধন করায় আদালতে আমার চাচাতো ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। উক্ত মামলায় আমাকে সাক্ষী হিসেবে মানার পর থেকেই ক্ষিপ্ত হয়ে উঠে এবং হামলা ও মারধরের হুমকি দিয়ে আসছিল। এমতাবস্থায় গত ১৯ শে মার্চ ২০২৪ইং তারিখ রাত অনুমান ১১ ঘটিকার সময় উল্লেখিত লোকজনেরা দেশীয় প্রজাতনাশক অস্ত্র নিয়া আমার বসত বাড়ির সামনে আসিয়া আমাদেরকে ডাকাডাকি করে। আকলিছ মিয়ার হুকুমে শফিউল মিয়া, শাহিন মিয়া ও মখলিছ মিয়াগণ তাহাদের হাতে থাকা দা, রামদা দিয়ে আমার বসত ঘরের টিনের বেড়া ও দরজা জানালা কুপাইয়া কাটিয়া ক্ষতিসাধন করে। আকলিছ মিয়া ও আছিয়া বেগম আমার ঘরে প্রবেশ করিয়া আমার বিছানার নীচে থাকা ৫০ হাজার টাকা চুরি করিয়া নিয়া যায় বলে জানায়। তারা আরও বলেন, আছিয়া বেগম আমার ঘরের আসবাবপত্র হাড়ি- পাতিল, ডেগ-বাসন ভাংচুর করিয়া ক্ষতিসাধন করে। এবং তাদের কে বাধা দিলে আমাদেরকে প্রাণে হত্যা করিবে বলিয়া হুমকি প্রদর্শন করে। তখন এমতাবস্থায় আমার ডাক চিৎকার করিয়া ঘর হইতে বাহির হইলে প্রাণ রক্ষা পাই। আমাদের ডাক চিৎকার শুনিয়া আশপাশের লোকজন আগাইয়া আসিলে ঘটনা স্থল থেকে উক্ত বিবাদীগণ পালাইয়া যাই। উক্ত বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category