শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

নবনির্বাচিত সভাপতি শেখ বায়েজীদ আহমেদ ও সাধারণ সম্পাদক লিপি ইসলাম ইতি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৩১ Time View

নবনির্বাচিত সভাপতি শেখ বায়েজীদ আহমেদ ও সাধারণ সম্পাদক লিপি ইসলাম ইতি

বাবলু বড়ুয়া বিশেষ প্রতিনিধি:-২৪/০২/২০২৪ ইং তারিখ রোজ শনিবার বাংলাদেশ জয় বাংলা পরিষদ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন শুরু হয় সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা হলে। প্রথমে কোরআন তেলোয়াত তার পর জাতীয় সংগীত এর মাধ্যমে সম্মেলন এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন নারী নেত্রী পারু পারভীন ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব লিপি ইসলাম ইতি।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ বায়েজীদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান স্বপন, বিশেষ অতিথি প্রফেসর ডঃ শেখ আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে শেখ বায়েজীদ আহমেদ অতিতের সকল কার্যক্রম তুলে ধরেন সকল সফলতা বাংলাদেশ জয় বাংলা পরিষদের নেত্রীবৃন্দকে দেন আর ব্যার্থতার দায়ভার নিজের কাধে নেন। একে একে সকলের বক্তব্য শেষ হওয়ার পর শুরু হয় সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচন।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার সিদ্দিকুর রহমান স্বপন ও নির্বাচন কমিশনার পারু পারভীন।

নির্বাচন কমিশন সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য প্রার্থীদের নাম চান। সভাপতি পদে শেক বায়েজীদ আহমেদ এর নাম প্রস্তাব করেন ডঃ শেখ আব্দুর রহিম তাতে সকল কাউন্সিলর হাত তুলে সমর্থন করে ভোট প্রদান করে সভাপতি নির্বাচন করেন। সাধারণ সম্পাদক পদে লিপি ইসলাম ইতির নাম প্রস্তাব করেন পারু পারভীন উপস্থিত সকল কাউন্সিলর হাত তুলে সমর্থন করে ভোট প্রদান করে সাধারণ সম্পাদক নির্বাচিত করে।

আনন্দ উল্যাসের মধ্যে দিয়ে বাংলাদেশ জয় বাংলা পরিষদের সকল নেতা কর্মী আগামী তিন বছরের জন্য পুনরায় শেখ বায়েজীদ আহমেদ কে সভাপতি ও লিপি ইসলাম ইতি কে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ জয় বাংলা পরিষদের সকল নেতা কর্মী ও দেশ বাসীর কাছে দোয়া চেয়ে বলেন আমাদের উপর যে গুরু দায়িত্ব দেওয়া হলো আমরা সততা ও নিষ্ঠার সাথে পালন করিবো। জয় বাংলা জয় বঙ্গবন্ধু কে জাতীয় স্লোগান করে ছাড়বো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category