বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:- নড়াইল সদর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার তিনজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ জীবন বিশ্বাস ওরফে সবুজ (১৯), মোঃ আব্দুল্লাহ শেখ (১৯) ও মোঃ সুজন মোল্লা (১৯) নামের তিনজনকে গ্রেফতার করে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ জীবন বিশ্বাস ওরফে সবুজ (১৯) মাগুড়া জেলার সদর থানাধীন নিজনান্দুয়ালী গ্রামের মোঃ ফারুক বিশ্বাসের ছেলে, মোঃ আব্দুল্লাহ শেখ (১৯) একই গ্রামের মোঃ বাবুল শেখের ছেলে এবং মোঃ সুজন মোল্লা (১৯) যশোর জেলার অভয়নগর থানার বনগ্রাম সাকিনের মোঃ শফিকুল মোল্লার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শনিবার (৩০ ডিসেম্বর) সকালের দিকে নড়াইল সদর থানাধীন কলোড়া ইউনিয়নের কলোড়া গ্রামের নাসির উদ্দিন এর বাড়ির সামনে নড়াইল টু গোবরাগামী পাঁকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুপ্রভাত কুমার বিশ্বাস, এএসআই (নিঃ) মোঃ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ জীবন বিশ্বাস ওরফে সবুজ (১৯), মোঃ আব্দুল্লাহ শেখ (১৯) ও মোঃ সুজন মোল্লা (১৯)দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট হতে ১০০ গ্রাঁম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category