সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

নড়াইলে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা সহ তিনজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৯১ Time View

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি::নড়াইলে পুলিশ পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা সহ তিনজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সজিব শেখ (২৭) ও মোঃ নাজিম মোল্লা (১৯) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ সজিব শেখ (২৭) খুলনা জেলার রুপসা থানাধীন হোসাইনপুর গ্রামের মোঃ গোলাম শেখের ছেলে এবং মোঃ নাজিম মোল্লা (১৯) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন পাখিমারা গ্রামের মোঃ মাসুদ মোল্লার ছেলে।প্রতিনিধি জানান, রবিবার (৭ জুলাই) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন পহরডাঙ্গা ইউনিয়নের বাগডাঙ্গা বাজার হতে জনৈক লাবু শেখ এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এর তত্ত্বাবধানে এএসআই(নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সজিব শেখ (২৭) ও মোঃ নাজিম মোল্লা (১৯) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ০৪(চার) কেজি গাঁজা জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইল সদর থানা পুলিশ কর্তৃক বিশ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সাগর শেখ (২১) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ সাগর শেখ (২১) নড়াইল জেলার সদর থানাধীন সড়াতলা গ্রামের মোঃ আজিজুর শেখের ছেলে। নড়াইল জেলার সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউপির অন্তর্গত পশ্চিম বালিয়াডাঙ্গা সাকিনস্থ জনৈক বিল্লাল ভূঁইয়া (৪০) এর বি এন্ড কে নামক ইট ভাটার অফিসের সামনে হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শাহ্ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সাগর শেখ (২১) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসা’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category