সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

নড়াইলে ছাত্র আন্দোলনে হামলা, নড়াইল সাবেক মেয়র আঞ্জুমান আরা ও যুবলীগ সেক্রেটারি খোকন সাহা কারাগারে

উজ্জ্বল রায়
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৬৫ Time View

নড়াইল জেলা প্রতিনিধি::নড়াইলে ছাত্র আন্দোলনে হামলা, নড়াইল সাবেক মেয়র
আঞ্জুমান আরা ও যুবলীগ সেক্রেটারি খোকন সাহা
কারাগারে। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র–জনতার মিছিলে গুলি,

বোমা বিস্ফোরণ ও হামলার নেতৃত্ব দেয়ার পৃথক দুইটি মামলায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র আঞ্জুমান আরা এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার জামিন আবেদন নাকোচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ আদেশ দেন। পরে দুপুর সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় তাদের আদালত থেকে কারাগারে নেয়া হয়।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হক এ প্রতিবেদক উজ্জ্বল রারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের আগস্টের ৪ তারিখে নড়াইল সদরের মালিবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করে। মিছিলে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে নড়াইল সদর থানায় ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।

ওই মাসের ১৯ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান একই অভিযোগ এনে আরও একটি মামলা করেন। এই মামলার ২ নং আসামী খোকন সাহা এবং ২৬ নং আসামী মেয়র আঞ্জুমান আরা। গত ২৭ জানুয়ারী আসামীরা হাইকোর্টে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। বৃহস্পতিবার (২০ মার্চ) নড়াইলের আদালতে হাজির হবার পরে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।

আসামীদের আদালত থেকে হবার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হট্টগোল করলে সেনাবাহিনী আদালত চত্ত্বরে আসে। পরে পুলিশ ও সেনাসদস্যের নিরাপত্তার মধ্যে আসামীদের কারাগারে পাঠানো হয়। গাড়িতে ওঠার সময় মেয়র আনজুমান আরা ও খোকন সাহা জয় বাংলা শ্লোগান দিলে বিক্ষুব্ধ একজন মেয়রের গায়ে ডিম ছুড়ে মারে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category