সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

নওগাঁয় ১০ বছরের শিশুর প্রাণ কেড়ে নিল বাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৮১ Time View

নওগাঁয় ১০ বছরের শিশুর প্রাণ কেড়ে নিল বাস

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ-নওগাঁর মহাদেবপুরের নওহাটা মোড়ে এক ঘাতক বাস বাধন হোসেন (১০) নামের এক শিশুর কেড়ে নিল প্রাণ। সোমবার বেলা ১২ টার দিকে দূর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিশু বাধন হোসেন পার্শ্ববর্তী মান্দা থানার গোটগাড়ী গ্রামের শামিম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,নিহত বাধনের বাবা-মা দরিদ্র হওয়ায় নওহাটা মোড়ের দক্ষিণ পার্শে অবস্থিত কফিল উদ্দিন রাইস মিলে শ্রমিকের কাজ করতো। সেখানে বাবা-মায়ের সাথেই থাকতো সে। এর মধ্যে ঘটনার সময় নিহত শিশুটি রাইস মিলের সামনে দিয়ে যাওয়া নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিল। এসময় নওগাঁর উদ্দেশ্যে রাজশাহী থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গেলে তার উপর দিয়ে বাসটি চলে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন,এবিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category