বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

দেবহাটা বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৭২ Time View

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের উপস্থিতিতে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য দেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, ইউপি সদস্য মোখেলেছুর রহমান মোখলেস, ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট অফিসার আবু এমরান, আজীজপুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক ফিরোজ শাহ আলম, ভিডিসির সভাপতি উত্তম রায় প্রমুখ। সভায় সরকারি, বেসরকারি কর্মকর্তা, গ্রাম উন্নয়ন কমিটি, শিশু ফোরাম, ধর্মীয় নেতা, কাজী-পুরোহিতগন অংশ নেন। এসময় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category