শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতির পিতার মৃত্যু: শোক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৫ Time View

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদ’র পিতা মনতাজ আলী গাজী (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বার্ধক্যজনিত নানা জটিলতায় গত ১০দিন আগে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম মনতাজ আলীর দাফন সম্পন্ন হবে।
এদিকে সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন স্বাক্ষরিত এ শোক বিবৃতি গণমাধ্যমে প্রেরণ করা হয়।
অন্যান্যরা শোক জানিয়েছেন, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু হুরাইরা, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান ও লিটন ঘোষ বাপী, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, অর্থ সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম,এ মামুন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রুহুল আমিন, সাবেক সভাপতি আব্দুল ওহাব, আব্দুর রব লিটু, সাবেক আহবায়ক আজিজুল হক আরিফ, সাবেক যুগ্ম-সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাবেক অর্থ সম্পাদক কবির হোসেন, এসকে ওভি, সদস্য সুজন ঘোষ, দিপঙ্কর বিশ্বাস, এসএম নাসির উদ্দীন, সজল ইসলাম, সহযোগী সদস্য আব্দুল আলিম মিঠু, ডাঃ মনিরুজ্জামান, উত্তর কুমার ধাড়া সহ কর্মরত সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category