রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

দেবহাটায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৮৭ Time View

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) দেবহাটা উপজেলা প্রশাসন দিবসটি উদযাপনে নানা কর্মসূচির আয়োজন করে। সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি অফিস ভবন, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে সকল শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় একে একে দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, সংসদ সদস্যের পক্ষে, মুক্তিযোদ্ধা সাংসদ, দেবহাটা থানা, উপজেলা আওয়ামী লীগ, দেবহাটা প্রেসক্লাব, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ, সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন, দেবহাটা কলেজ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক ও শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এসএম সাখাওয়াত হোসেন, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম জুয়েল, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, আনসার ও ভিডিপি অফিসার আশালতা খাতুন, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহিদ বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ সাইফুদ্দিন ইয়াহিয়া। পরে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category