
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারদের উপস্থিতিতে কিশোর-কিশোরীদের উন্নয়নে করণীয় সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারী) উপজেলা পরিষদ সভা কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান। অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, অনিক ফাউন্ডেশনের পরিচালক মেহের আলী, সুশীলনের সিডিও মিজানুর রহমান, উত্তরণের শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।