বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

দুই সন্তানের জননী’কে ধর্ষণ ঘটনায় থানায় মামলা দায়ের

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৫৪ Time View

বিরল(দিনাজপুর)প্রতিনিধি:: দিনাজপুরের বিরলে দুই সন্তানের জননী  ধর্ষনের শিকার হয়ে থানায় মামলা দায়ের করেছে। সোমবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ এখনো  ধর্ষক’কে গ্রেফতার করতে পারেনি। পুলিশ ধরাছোয়ার বাইরে থেকে বাদী ও বাদীর পরিবারকে  হুমকি প্রদর্শন করছে ধর্ষক ও তাঁর স্বজনরা বলে বাদীর অভিযোগ।

মামলা সুত্রে জানা গেছে, বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের রাণীপুকুর গ্রামের বাগরাপাড়ার ভ্যানচালক  হুসেন আলীর  (৩৫) এর বাড়িতে পাশের ফাজিলপুর গ্রামের আব্দুল এর ছেলে আমিনুল (৪০) প্রায় সময় যাতায়াত করিত। হুসেন আলী পেশায় ভ্যানচালক হওয়ার সুবাধে বাড়ির বাইরে থাকায় বিভিন্ন সময়  আমিনুল ইসলাম আরিফাকে কু-প্রস্তাব দিয়ে আসত। এরই মধ্যে গত ২৯ জুন দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে হুসেন আলীর স্ত্রী আরিফা গরুর মাংসের তরকারি পাশের ফরিদা বেগমের বাড়িতে নিয়ে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা আমিনুল ইসলাম পথিমধ্যে আরিফাকে একাকি পেয়ে পিছন থেকে মুখ চেপে ধরে পাশের কলা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করে।

ধর্ষিতার চিৎকারে পাশের বাড়ির মেহেরুল ইসলাম এগিয়ে আসে এবং ধর্ষক আমিনুল ইসলামকে হাতেনাতে আটক করে। পরেরদিন রোববার স্থানীয়ভাবে আপোষ-মিমাংসার জন্য স্থানীয় কতিপয় ব্যাক্তি ধর্ষিতার পরিবারকে চাপ সৃষ্টি করে। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে ধর্ষনের অপরাধে ধর্ষক আমিনুল ইসলামকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় বিরল থানায় একটি মামলা নং-১ , তারিখ-০১/০৭/২০২৪ ইং দায়ের করেছে।

বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ্ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category