মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

দিনাজপুর রাজবাটী দরবার হলে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংস্কৃতিক জোটের নবান্ন উৎসব ও মিলনমেলা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯০ Time View

মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি:-
২৩ ডিসেম্বর শনিবার দিনাজপুরের ঐতিহাসিক রাজবাটী চত্বরে নানা আয়োজনের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের আয়োজনে এবং রাজবাটী দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের সহযোগিতায় জোটভুক্ত ২৬টি সংগঠনের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হলো বাঙালীর ঐতিহ্যবাহী উৎসব নবান্ন উৎসব ও মিলনমেলা। রাজা জগদীশ চন্দ্র রায় এর স্মৃতিঘেরা ঐতিহাসিক রাজবাড়ির দরবার হলে শিল্পীদের মিলন মেলার মধ্য দিয়ে বাঙালীর ঐতিহ্যকে সামনে রেখে রচনা হলো সেতুবন্ধন। অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়ার শপথে বাঙালী সংস্কৃতির পটভূমি রচনার দ্বারা নবান্ন উৎসব ভরে উঠলো কবি, শিল্পী, সাংস্কৃতিক কর্মীদের আনন্দমুখর অংশগ্রহণে। সম্মিলিত সাস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক রহমত উল্লাহ রহমত। গান-নাচ-কবিতা আবৃত্তির পাশাপাশি নাটক মঞ্চস্থ হলো। নাটকে রাজা জগদীশ চন্দ্র রায়ের ভূমিকায় বিধান দত্ত ও রাণী স্নেহলতার ভূমিকায় মাসুমা খাতুন রাজবাড়ির জড়াজীর্ণ অবস্থার পরিবর্তনের জন্য উপস্থিত সুধিজনকে অনুরোধ করেন। দিনাজপুরের ঐতিহ্যবাহী রাজবাটীকে সংরক্ষণের জন্য সবাইকে শপথ নেওয়ার অনুরোধ করেন। এই নবান্ন উৎসবে উপস্থিত ছিলেন প্রবীন রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা,দেবাশীষ ভট্টাচার্য,মিহির ঘোষ, ড.মাসুদুল হক,রবিউল আউয়াল খোকা,তাপস মজুমদার,নেযাম উদ্দিন রয়েল,অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস,মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন,রাশেদ পারভেজ,ড.টিটো রেদওয়ান,সিফাত-ই-জাহান শিউসহ ২৬টি জোটভুক্ত সংগঠনের নেতৃবৃন্দ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন কোষাধ্যক্ষ প্রদীপ ঘোষ,সহ-সাধারন সম্পাদক সনৎ চক্রবর্তী লিটু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জোটের সহ-সাধারন সম্পাদক প্রভাষক হারুন-উর-রশিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category