শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে ৭০ বছরের বৃদ্ধ ৪ বছরের শি/শু/কে পাটক্ষেতে নিয়ে ধ/র্ষ/ণ ডিবি পুলিশের অভিযানে শার্শায় ২টি বিদেশী পিস্তল ৪টি ম্যাগাজিনসহ আটক-২ রায়পুর হায়দারগঞ্জে ডাক্তার বিহীন উপ-স্বাস্থ্যকেন্দ্রে হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

দিগন্ত জুড়ে হলুদ ফুলের সমারোহে ডুমুরিয়ার কৃষকের মুখে রঙিন হাসি

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ Time View

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:
ডুমুরিয়া (খুলনা) শীতের প্রারম্ভে দুই ঋতুর মাঝ বরাবর বৈচিত্রময় স্নিগ্ধ সকালে শিশির ভেজা হলুদ বর্ণের সরষে ফুলের ডগায় ফোঁটা ফোঁটা শিশির বিন্দু।হলুদের চাদরে ঢাকা বিস্তৃত ফসলের মাঠ।চির সবুজের বুকে এ যেনো কাচা হলুদের আলপনা।ঋতুচক্রের এমন নতুন রূপকে কবি সাহিত্যিকরা নানাভাবে বর্ণনা করেছেন।বিশ্বকবি রবীন্দ্রনাথের কথায়‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া,ঘর হইতে দুই পা ফেলিয়া,একটি ঘাসের শিষের উপর একটি শিশির বিন্দু’,যুগে যুগে যথার্থই৷

হেমন্তের ফসল তুলতে না তুলতেই শীতের আগমনে সরিষার হলুদ ফুলে ভরে গেছে ডুমুরিয়া মাঠ।সবুজ বাংলাদেশ।শ্যামল বাংলাদেশ। শীতকালে বাংলাদেশের গায়ে জড়ায় হলুদ চাদর।সরষের হলুদ ফুলে ফুলে ভরে গেছে মাঠের পর মাঠ।যেদিকে চোখ মেলানো হয় শুধু হলুদ আর হলুদ।একবার দেখলে চোখ ফেরানো যায় না। যেন কেউ বাসন্তী রঙ’র শাড়ি গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। এ রূপ চিরায়ত রূপসী বাংলার।গ্রাম বাংলার দিগন্ত রেখায় মিলেছে হলুদের মেলা।

ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন,চলতি মৌসুমে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ৪ শত‌ ২০ হেঃ জমিতে সরিষা আবাদে,সরিষা ফুলের হলুদের সমারোহে সজ্জিত এবং সরিষার প্রতিটি ফুলের ন্যায় দুলছে জেলার মসগ্র কৃষকের মুখে রঙিন স্বপ্নের হাসি।মাঠ ভরা সরিষা ক্ষেতের হলুদ মাঠে এক ফুল থেকে অন্য ফুলে মৌমাছিরা মনের আনন্দে মধু সংগ্রহে ব্যাস্ত।মৌমাছি মধু আহরনে যত ব্যাস্ত সময় পার করবে তত বেশী লাভবান হবে কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডুমুরিয়া সূত্র অনুযায়ী,চলতি রবি মৌসুমে হেক্টর প্রতি ১,৪ মেঃটন ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরিষা আবাদের ৫শত ৭০টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category