বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

তিস্তাপাড়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের ছয় দফা দাবিতে সমাবেশ অনু্ষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১০৫ Time View

ইব্রাহিম আলম সবুজ কুড়িগ্রাম প্রতিনিধি :: তিস্তাপাড়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের ছয় দফা দাবিতে সমাবেশ অনু্ষ্ঠিত। নিজের টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ছয় দফা দাবিতে সমাবেশ করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

শনিবার ৬ জুলাই বিকালে রংপুরের কাউনিয়া অংশের তিস্তার মাঝনদীতে মঞ্চ পেতে ভিন্নধর্মী মানুষ তিস্তা সমাবেশের, আয়োজন করে পরিষদটি। সমাবেশে তিস্তাপাড়ের লালমনিরহাট, রাজারহাট কাউনিয়া সহ ১২ উপজেলার কয়েক হাজার মানুষ সমাবেশে অংশ নেয়।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমানের সঞ্চালনায় সমাবেশের উদ্বোধন করেন‌ প্রধান উপদেষ্টা রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

উদ্বোধনকালে মেয়র মোস্তফা বলেন, দুই দফায় ভারত সফর শেষে আগামীকাল চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফর শেষে আর আশ্বাস নয়, দীর্ঘসূত্রিতার অবসান করবে বঙ্গকন্যা। ভারত ও চীনের দৌরাত্ম্য নিরসনে তিস্তাপাড়ের দুই কোটি মানুষের জীবন,জীবিকা রক্ষায় প্রধানমন্ত্রী মহাপরিকল্পনার কাজ শুরু করবেন এমন প্রত্যাশা করি। ভারত ও চীন কেউ অর্থায়ন না করলে পদ্মা সেতুর ন্যায় মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তিনি।

সমাবেশে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, উত্তরের পাঁচ জেলার প্রায় দুই কোটি মানুষের জীবনের উপর বিরুপ প্রভাব ফেলে চলেছে রাক্ষুসী তিস্তা।

প্রতিবছর বর্ষা মৌসুমে ভাঙনে এ নদী গিলে খায় কৃষকের হাজার হাজার একর ফসলি জমি আর বসতভিটা। যার বাৎসরিক ক্ষতির পরিমাণ এক লাখ কোটি টাকা। এর থেকে বাঁচতে ১০ হাজার কোটি টাকা ব্যয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের। তাই সমীক্ষার নামে আর কালক্ষেপণ নয়, চীন-ভারতের দ্বৈরথ নিরসন করে নদী সুরক্ষায় বিজ্ঞানসম্মতভাবে মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলতি বছরে শুরু করার দাবি করেন তিনি।

সমাবেশে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, ১, তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞানসম্মতভাবে,তিস্তা মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়ন। অভিন্ন নদী হিসেবে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যার ভিত্তিতে তিস্তা চুক্তি সম্পন্ন। তিস্তা নদীতে সারা বছর পানির প্রবাহ ঠিক রাখতে জলাধার নির্মাণ। ২,তিস্তা নদীর শাখা-প্রশাখা ও উপ-শাখাগুলোর সঙ্গে নদীর পূর্বেকার সংযোগ স্থাপন ও নৌ চলাচল পুনরায় চালু। ৩, ভূমিদস্যুদের হাত থেকে দখলকৃত তিস্তাসহ তিস্তার শাখা-প্রশাখা দখলমুক্ত করা।

নদীর বুকে ও তীরে গড়ে ওঠা সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ৪, তিস্তা ভাঙন, বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থসংরক্ষণ। নদী ভাঙনের শিকার ভূমিহীন, গৃহহীন ও মৎস্যজীবীসহ উদ্বাস্ত মানুষের পুনর্বাসন। ৫,তিস্তা মহাপরিকল্পনায় তিস্তা নদী ও তিস্তা তীরবর্তী কৃষকদের স্বার্থ সুরক্ষায় কৃষক সমবায় এবং কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলা। ৬,মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং প্রস্তাবিত প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা পাড়ের মানুষদের কর্মসংস্থান নিশ্চিত করা।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের এ ছয় দফা দাবিতে তিস্তা সমাবেশে, বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের রাজারহাট উপজেলা আহবায়ক সাজু সরকার সহ জাতীয় নেতারা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category