বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

ডুমুরিয়ায় ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৩২ Time View

ডুমুরিয়ায় ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:-
সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস টি পালিত হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সচতেনতা-স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধরি পথে যাত্রা’ এই স্লোগানকে সামনে রেখে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে

মঙ্গলবার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা অফির্সাস ক্লাবে আলোচনা সভা সুবর্ণ নাগরিক,পরিচয় পত্র ও প্রতিবন্ধীদের ঝনের চেক বিতরণ অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন,ডুমুরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিস মোমতাজ, ডুমুরিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, আওয়ামী লীগের ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর এম ও ডাঃনাঈম উদ্দিন, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,প্রতিবন্ধী মোঃ জাহিদ হোসেন,অনুষ্ঠানে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সফল ব্যক্তি ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন অটিজম নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে প্রতিবন্ধী মোঃ জাহিদ হোসেন,প্রমুখ।।

বক্তব্য বক্তরা বলেন,বাংলাদেশে প্রায় দেড় লাখের মতো অটিজম আক্রান্ত মানুষ রয়েছে। প্রতিবছর তার সঙ্গে যোগ হচ্ছে আরও প্রায় ১ হাজার ৫০০ শিশু। যুক্তরাষ্ট্রের অটিজম সোসাইটির পরিসংখ্যান অনুযায়ী, বিশ্ব জনসংখ্যার প্রায় ১ শতাংশ অটিজম আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, ‘অটিজম কোনো ছোঁয়াচে রোগ নয়। অটিজম মূলত মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের প্রতিবন্ধকতাজনিত একটি মানসিক রোগ। এটি মানুষের হরমোনজনিত সমস্যার বহির্প্রকাশ। এটির প্রতীকী রং নীল। অটিজমে আক্রান্ত শিশুদের প্রত্যেকের বৈশিষ্ট্য যেমন আলাদা, তেমনি তাদের প্রতিভাও ভিন্ন। কেউ হয়ত ভালো ছবি আঁকতে পারছে, কেউ বা নিজের কাজগুলো গুছিয়ে করতে পারে। এসবই অটিজমে আক্রান্ত শিশুর সাফল্য বলে খুশি থাকতে হবে।’ এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য কেবল মাকে নয়, বাবাকেও সময় ও সহযোগিতা করতে হবে। জিমনেসিয়াম, সুইমিং পুলে সপ্তাহে অন্তত একদিন বিশেষ শিশুদের জন্য সুযোগ রাখা প্রয়োজন। বিশেষ শিশুদের অভিভাবকদের অবশ্যই কাউন্সিলিং দরকার।

অটিজম একটি মানসিক বিকাশ ঘটিত সমস্যা যা স্নায়ু বা স্নায়ুতন্ত্রের গঠন ও পরিবর্ধনজনিত অস্বাভাবিকতার ফলে হয়। অটিজমে আক্রান্ত শিশুর স্বাভাবিকভাবে বেড়ে উঠতে অসুবিধা হয়। অটিজমের কারণে কথাবার্তা, অঙ্গভঙ্গি ও আচরণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকে আবার অনেকক্ষেত্রে শিশুর মানসিক ও ভাষার ওপর দক্ষতা কম থাকে। সাধারণত ১৮ মাস থেকে ৩ বছর সময়ের মধ্যেই এই রোগের লক্ষণগুলো দেখা যায়।
অটিজমে আক্রান্ত একটি শিশুর কিছু আচরণগত সমস্যা লক্ষ্য করা যায়, যেমন- সে সামাজিকভাবে মেলামেশা করতে পারে না। শুধু কথা না বলা অটিজমের মধ্যে পড়ে না। তার সঙ্গে তার অন্যান্য আচরণ, সামাজিকতা, অন্য একটি শিশুর সঙ্গে অথবা বয়স্ক মানুষের সঙ্গে মেশার বিষয়ে গ-গোল থাকলে ধরে নিতে হবে শিশুটি অটিজমে আক্রান্ত হতে পারে। আলোচনা সভা শেষে ‌বি‌ভিন্ন ইউনিয়‌নে ৮ জন প্রতিবন্ধী ব‌্যক্তির ম‌ধ্যে ২৩৫০০০ টাকা প্রতিবন্ধী ঋণ বিতরণ করা হয়।অনুষ্ঠা‌নে ৩ জন প্রতিবন্ধীর মা‌ঝে সুবর্ণ নাগ‌রিক পরিচয়পত্র বিতরণ করা হয়।এছাড়া ১৭ জন দুস্থ রোগী এবং ১০ জন দ‌রিদ্র মেধাবী শিক্ষার্থীর মা‌ঝে মোট ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category