বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

টুঙ্গিপাড়ায় মাসুদ গাজীর অফিস পুড়িয়ে দিল, বাবুল শেখের সমর্থক বাহিনীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৭৯ Time View

টুঙ্গিপাড়ায় মাসুদ গাজীর অফিস পুড়িয়ে দিল,
বাবুল শেখের সমর্থক বাহিনীরা

গোপালগঞ্জ প্রতিনিধি:-গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছে গাজী মাসুদ আনারস প্রতীকে ও মোঃ বাবুল শেখ দোয়াত কলম প্রতীক নিয়ে। বাবুল শেখের সমর্থকরা গাজী মাসুদের সমর্থকদের একের পর এক হামলা,হুমকী,অফিস ভাঙচুর করছে বলে অভিযোগ উঠে এসেছে।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গোপালগঞ্জের তিনটি উপজেলা নির্বাচন সম্পন্ন হবে বলে জানা যায়,এই তিনটি উপজেলা সমূহ টুঙ্গিপাড়া, কোটালীপাড়া,ও গোপালগঞ্জ সদর উপজেলা। এ সকল উপজেলার মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় নির্বাচনী মাঠ বিশৃঙ্খলা মুক্ত ও স্বাভিক দেখা যাচ্ছে।কোটালীপাড়া চেয়ারম্যান প্রার্থী বিমল বিরুদ্ধে কিছু অভিযোগ গমমাধ্যমে প্রচার হয়েছে।টুঙ্গিপাড়া নির্বাচন প্রচারণা শুরুখেকেই চলছে চেয়ারম্যান প্রার্থী বাবুলের সমর্থকদের সন্ত্রাসী কর্মকান্ড, দিচ্ছে সাধারণ ভোটারদের হুমকী ও ভয় ভীতি প্রদর্শন।

এ ব্যপারে আগেও বিভিন্ন গণমাধ্যমে বাবুলের সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সকল বিষয়ে তথ্য প্রচার হয়েছে। গত কিছুদিন পূর্বে পাটগাতি দক্ষিনপাড়া গাজী মাসুদের আনারস প্রতীকের অফিস ভাঙচুর করেছে ওরা। গতকাল রাতে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের চর বাশুরিয়া এলাকায় গাজী মাসুদের অফিস ভাঙচুর ও তার ছবি পুড়িয়ে ফেলে বাবুল শেখের সন্ত্রাসী বাহিনী। প্রতিনিয়ত সন্ত্রাসীরা সাধারণ ভোটারদের হুমকী ও ভয় ভীতি প্রদর্শন করেই চলেছে।

উক্ত বিষয়ে বাশুড়িয়া এলাকার এক সাধারণ ভোটার শাহীন আহম্মেদ বলেন,আমি মাসুদ গাজীকে ভালোবেসে তার প্রতীক আনারসের নির্বাচন করছি। বলে দোয়াত-কলমের সন্ত্রসী বাহিনী আমার বাড়িতে গিয়ে হুমকী দিয়েছে আমার বাড়ি ঘর ভেঙ্গে ফেলবে সব কিছুই মেনে নিয়ে চুপ করে মাসুদ গাজীর নির্বাচন করছি,আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে গরিব দুখি মেহনতি মানুষের বন্ধু মাসুদ গাজীর দিকে তাকিয়ে আমরা সব কিছু হজম করছি। বর্তমান মেম্বার রিপন তার নেতৃত্বে এ সকল সন্ত্রসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে সে একজন জন প্রতিনিধি হয়ে এই সকল কর্মকান্ড করছে। রিপন মেম্বার সহ তার সহযোগী সন্ত্রাসীদের অতি দ্রুত আইনের আওতায় না আনলে সাধারণ মানুষ ভোট দনে বাধাগ্রস্ত হবে, এ ব্যপারে প্রশাসনের হস্তক্ষেপ করছি।

এ ব্যপারে চর বাশুরিয়া এলাকার বিউটি বেগম বিউটি বেগম বলেন,আমার এই জায়গায় গাজী মাসুদের অফিস করায় আমাদের এলাকার মেম্বার রিপন ও তার সন্ত্রসী বাহিনীর লোকজন প্রতিদিন আমার বাড়ির সামনে এসে বিভিন্ন পন্থায় অত্যাচার করছে,ওরা আমাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। মাসুদ গাজীর নির্বাচন করা ও তার অফিস দেওয়াই আমার অপরাধ। আমি বাবুল শেখের লোকজনের হাত থেকে রেহাই পেতে চাই, নির্বাচনে জয়ী হবার আগেই তারা এশকাল কর্মকান্ড করছে আর জয়ী হলে ঘরেই থাকতে পারবো না । এ সকল বিষয় নজরে এনে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য সংস্লিস্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category