শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

টাঙ্গাইলের মধুপুরে পৌর বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ- সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারির ভোট বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে টাঙ্গাইলের মধুপুরে দিনব্যাপী লিফলেট বিতরণ করেছেন পৌর বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার দিনব্যাপী মধুপুর পৌরশহরের বিভিন্ন ওয়ার্ডে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার মোতালিব হোসেন এর নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক,পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন,পৌর বিএনপির স্বেস্ছাসেবক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান বাবু,পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগর,পৌর যুবদলের সদস্য সচিব মো.শামীম হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লিটন ঘোষ, পৌর যুবদল নেতা আরিফিন রহমান সোহাগ, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সুরুজমিঞা, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ,৩ নং ওয়ার্ডের সভাপতি আব্দুস ছালাম,সাধারণ সম্পাদক আক্তার হোসেন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক নাজিম উদ্দিন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাইদুল কাজী সহ মধুপুর পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় দেশপ্রেমিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, আপনারা আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন। তারা আরও বলেন, অহযোগ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে বলেও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category