বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

জান্নাত আরা হেনরী নৌকা প্রতিক পেয়ে ঢাকা হতে সিরাজগঞ্জে আগমনকালে ফুলে ফুলে সিক্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

২৯ নভেম্বর ২০২৩,আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর -কামারখন্দ) আসনে ড.জান্নাত আরা তালুকদার হেনরী আওয়ামী লীগের মনোনয়ন নৌকা প্রতিক পেয়ে ঢাকা হতে সিরাজগঞ্জ আগমনকালে – পথে পথে অভিনন্দন ও আর ফুলে ফুলে সিক্ত হলেন তিনি। 

 মঙ্গলবার(২৮ নভেম্বর) বেলা ১২ টার দিকে সড়ক পথে ঢাকা থেকে সিরাজগঞ্জ আসার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্ত্বর এলাকায় জেলা আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে কার ও মোটর সাইকেল শোভাযাত্রা করে তাকে আনন্দ উল্লাসের মাধ্যমে”জয় বাংলা,জয় বঙ্গবন্ধু”জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা উন্নয়নের মার্কা নৌকা মার্কা,হেনরী আপার মার্কা নৌকা মার্কা,৭তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন – বিভিন্ন শ্লোগানে মুখরিত করে গার্ড অব অনার প্রদর্শন করে-ডাকঢোল,বাশি বাজিয়ে  উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে গাড়িবহর নিয়ে সিরাজগঞ্জে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় চার নেতাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়। 

এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ কে.এম.হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার,সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য,সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইসহাক আলী তালুকদার,অ্যাডঃ বিমল কুমার,বারী শেখ সহ জেলা আওয়ামী লীগের সকল নেতা ও কর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পরে ড.জান্নাত আরা তালুকদার হেনরী নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। 

এসময়ে জেলা আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category