বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

জলঢাকায় আগাম জাতের আলু উত্তোলনে ব্যস্ত কৃষকরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

২৬ নভেম্বর ২০২৩,মশিয়ার রহমান নীলফামারী প্রতিনিধিঃ- নীলফামারীর জলঢাকায় আগাম জাতের নতুন আলু উত্তোলন শুরু হয়েছে। উৎপাদিত আলুর চাহিদা থাকায় লাভবান হচ্ছেন কৃষকরা। ফলে এ জেলার অনেক কৃষকের ভাগ্য বদলের পাশাপাশি দেশের অর্থনীতে ভূমিকা রাখছে এ অঞ্চলের কৃষকরা। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে এ আলু। আগাম আলু উত্তোলনকে ঘিরে কৃষক-ক্ষেত মজুর ব্যস্ত সময় পার করছেন।উত্তোলন শুরু হওয়ার পরপরই রাজধানীসহ অন্যান্য জায়গা থেকে আলু ব্যবসায়ীরা এলাকার কৃষকের বাড়িতে ভিড় করছেন। তারা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে দাম হাঁকিয়ে ৬৫-৭০ টাকা কেজিতে কৃষকদের কাছ থেকে আগাম জাতের (কারেজ, সেভেন)নতুন আলু কিনছেন। এই আলু ট্রাকে রাজধানীসহ বিভিন্ন জেলা শহরে যাচ্ছে।উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সূত্র জানায়, চলতি বছর জলঢাকায় ৩০৪১ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।এরমধ্যে ১০৪১ হেক্টর জমিতে আগাম আলু আবাদ করা হয়।বালাগ্রাম ইউনিয়নের সাইটেরপার এলাকার কৃষক আব্দুল কাদের জানান,গত বছর আগাম আলু উত্তোলন করে ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি করেছে। তিনি ২ বিঘা জমিতে আগাম আলু চাষ করে এবার প্রতি কেজি ৬০-৭০ টাকা করে পাইকারি বিক্রি করেছেন।একই ইউনিয়নের কাঠালি এলাকার কৃষক সমসের মিয়া জানান,২ বিঘা জমিতে কারেজ আলু ৭০ টাকা কেজি দরে আলু বিক্রি করেছি। যা খরচ বাদে দ্বিগুণ লাভ।অন্যদিকে মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়ার কৃষক সুধীর রায় জানান,তিনি ৩ বিঘা জমিতে সেভেন জাতের আলু লাগিয়েছেন। আর এক সপ্তাহ পর তা উত্তোলনের উপযোগী হবে। সপ্তাহ পরে আলুর দাম কিছুটা কমে গেলেও ৫০ টাকার নীচে বিক্রি হবে না।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জানান,এই তিস্তা অববাহিকা এলাকার মাটি ও আবহাওয়া আগাম আলু চাষের জন্য খুব উপযোগী। আলুর পাশাপাশি কিশোরগঞ্জ আগাম জাতের অনেক সবজি আবাদ হয়েছে। আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে এবং মাঠে থেকে তাদের সহায়তা করে যাচ্ছি। আগাম এসব সবজির ফলনও হয়েছে ভালো। ভালো দাম পেয়ে চাষিরা অনেক খুশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category