বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

জন্মাষ্টমী উপলক্ষে গাইবান্ধায় মঙ্গল শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১১২ Time View

ফয়সাল রহমান জনি গাইবান্ধা :: হিন্দু ধর্মালম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লীলা র্কীতন, শ্রীকৃষ্ণের পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও প্রসাদ বিতরণ।

সকালে কালীবাড়ি মন্দির চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হাসান সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি রণজিৎ বকসী সূর্য্য। আলোচক ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সমীর কুমার সরকার।

জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক বিরতী রঞ্জন সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর অফিসার ইনচার্জ মেহেদী হাসান, ওসি (তদন্ত) সিরাজুল হক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুদেব চৌধুরী, বিকাশ কুমারশীল, চঞ্চল সাহা, বিপুল কুমার দাস, মানিক সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব রঞ্জন সাহা।

উলেস্নখ্য, জন্মষ্টমী উপলক্ষে ভক্তদের চাঁদার আদায়কৃত টাকা থেকে দক্ষিণাঞ্চলে বন্যার্তদের জন্য ২০ হাজার টাকা কেন্দ্রীয় কমিটির কাছে প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category