বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

চুয়াডাঙ্গায় অবৈধভাবে আবাদি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৯২ Time View

মিরাজুল ইসলাম (মিরাজ), চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে অবৈধভাবে আবাদি জমির উপরি ভাগের (টপ সয়েল) মাটি কেটে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ী হাবিবুর রহমান রঞ্জুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার বিকেলে উপজেলার কুমারী ইউনিয়নের যাদবপুর নামক জায়গায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। ওই এক্সকাভেটরের মালিক মাটি ব্যবসায়ী ইপজেলার কুমারী গ্রামের ফারাজি পাড়ার শহিদুলের ছেলে।

এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কুমারী ইউনিয়নের যাদবপুর গ্রামে গত ১ সপ্তাহ যাবৎ ধান কিন ফসলি আবাদি জমিতে পুকুর খননের নামে অবৈধভাবে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছিলেন। এভাবে মাটি কাটায় আশপাশের বেশ কয়েকটি ফসলি জমি হুমকির মুখে পড়ে। এর পরিপ্রেক্ষিতে এলাকাবাসী সহকারী কমিশনার (ভূমি)র কাছে মৌখিক অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পান। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক্সকাভেটরের মালিক হাবিবুর রহমান রঞ্জুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এক্সকাভেটর তুলে ফেলা হয় ।সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ জানান,জরিমানার পাশাপাশি এক্সকাভেটরের মালিককে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category