সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

চুয়াডাঙ্গায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ত্রৈমাসিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ Time View

চুয়াডাঙ্গায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ত্রৈমাসিক

চুয়াডাঙ্গা উপজেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গায় ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর ২০২৫)বেলা ১২টায় হাসপাতালের কনফারেন্স রুমে মুক্ত আকাশ বাংলাদেশ পরিচালিত চুয়াডাঙ্গা আউটলেটের উদ্যোগে সদর হাসপাতাল কর্তৃপক্ষ ও শিরায় মাদকগ্রহণকারী ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর সঙ্গে এ সভার আয়োজন করা হয়।

সভায় চুয়াডাঙ্গা আউটলেটের ম্যানেজার জুবায়ের আলী পাবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.বিদ্যুৎ কুমার বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রকিব হাদী।

এ সময় আরও উপস্থিত ছিলেন,ডেপুটি নার্সিং সুপারেনটেনডেন্ট মোছা.নাজমুন নাহারসহ হাসপাতালের অন্যান্য সিনিয়র নার্স ও কর্মকর্তা। পাশাপাশি মুক্ত আকাশ বাংলাদেশ থেকে সেবা গ্রহণকারী মাদকসেবীরাসহ ২০জন সভায় অংশ নেন।সভায় বক্তারা মাদকসেবীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।একই সঙ্গে মাদকসেবীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে মুক্ত আকাশ বাংলাদেশের মানবিক ও প্রশংসনীয় কার্যক্রমের ভূয়সী প্রশংসা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category