বুধবার, ১০ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গাছ থেকে পড়ে ৫ সন্তানের জনক রিক্সা চালকের মৃ’ত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ Time View

ইমরান হক – স্টাফ রিপোর্টার:- চাঁদপুরের হাজীগঞ্জে কদম গাছ থেকে পড়ে শাহজালাল ভূইয়া (৫০) নামে এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মকিমাবাদ আল কাউসার মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, আল কাউসার মাদ্রাসা কর্তৃপক্ষ কদম গাছের ডাল কাটার জন্য শাহজালাল কে ১৫শ’ টাকার চুক্তিতে কাজ দেন। বুধবার দুপুর আনুমানিক ১২টার সময় শাহজালাল গাছে উঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।
স্থানীয়রা তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহজালাল হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামের মৃত ইদ্রিস তপদারে ছেলে। পরে ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের হাটখোলা শ্বশুর এলাকায় বাড়ি করেন।
কর্মের সুবাদে তার ৩ মেয়ে ও ২ ছেলে নিয়ে হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ডের মকিবামাদ বলি বাড়িতে আল আমিনের বাসায় ভাড়া থাকেন। শাহজালালের স্ত্রী মাহমুদা বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। ২ মেয়েকে পাত্রস্থ করলেও বিবাহ উপযোগী ১ মেয়ে ও প্রতিবন্ধী ১ ছেলের ভবিষ্যৎ গড়তে অভাবের সংসারে ভাড়তি আয়ের জন্য রিক্সা চালানোর পাশাপাশি বিভিন্ন শ্রমভিক্তিক কাজ করতেন শাহজালাল। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান,শাহ্ জালাল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় রিক্সা চালানোর পাশাপাশি শ্রমিকের কাজ করতেন। বুধবার দুপুরের দিকে মকিবামাদ আল কাউসার মাদ্রাসার কদম গাছের ডাল কাটতে উঠলে সেখান থেকে পড়ে মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category