বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হায়দরগঞ্জ বাজারের মধ্য গলিতে ময়লার স্তূপ, চরম জনদুর্ভোগে সাধারণ জনগণ প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু

চট্টগ্রাম ইপিজেড থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৪ Time View

চট্টগ্রাম ইপিজেড থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়

আপোষ জয়ধর,চট্টগ্রাম:
গতকাল বিকাল ৩টায় সিএমপির ইপিজেড থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন সিএমপি কমিশনার ( অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়,বিপিএম-পিপিএম (বার)।

পরিদর্শনকালে তিনি ডিউটি অফিসারের কক্ষে অনলাইন জিডি কার্যক্রম পরিদর্শন করে আরো কীভাবে সেটিকে সহজতর ও সেবামুখী করা যায় সে ব্যপারে নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি হাজত খানা,অস্ত্রাগার ও সেরাস্তারুম পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এসময় তিনি নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা,নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেছেন।

এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন,পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) আবদুল মান্নান মিয়া,বিপিএম-সেবা,বন্দর জোনের উপকমিশনার মিসেস শাকিলা সুলতানা,ইপিজেড থানার ওসি মোঃ হোসাইন,ওসি তদন্ত মোঃ জামাল উদ্দিন সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category