বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গার মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া প্রগতিশীল ভবিষ্যতের প্রত্যয়ে গোসিঙ্গায় মাঠে শফিকুল ইসলাম ভূঁইয়া রায়পুরে অপহরণের পর হত্যা:প্রধান আসামী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী’র সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃত্ববৃন্দের শুভেচ্ছা বিনিময় নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন:অতিরিক্ত বিভাগীয় কমিশনার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস রায়পুরে জমি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা,আহত-৭ আশুগঞ্জে থানাধীন ঢাকা সিলেট মহাসড়কে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই চিরবিদায় নিলেন অপর বন্ধু নরসিংদীতে ৭ বছর শিশুকে ধর্ষণ গ্রেফতার এক

চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১১০ Time View

চট্টগ্রামে বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বাবলু বড়ুয়া,ব্যুরো প্রধান চট্টগ্রাম:-আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা(বলি খেলা)ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে আজ ১৬ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)হেডকোয়ার্টার সম্মেলন কক্ষে “নিরাপত্তা সমন্বয় সভা”অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন,সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়।সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় কুস্তি প্রতিযোগিতা(বলি খেলা)ও বৈশাখি মেলাকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিতকরণ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ,ভিড় ব্যবস্থাপনা,জরুরি সেবার প্রস্তুতি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার মহোদয় সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করে অনুষ্ঠানটি নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান।তিনি জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক)ও অতিরিক্ত দায়িত্বে(প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী,উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ)জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া(অতিরিক্ত ডিআইজি),উপ-পুলিশ কমিশনার(ডিবি-উত্তর)জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত),উপ-পুলিশ কমিশনার(ডিবি-দক্ষিণ)জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত),উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক-উত্তর)জনাব নেছার উদ্দিন আহম্মেদ,পিপিএম(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category